এই আমি- জীবনের এপিঠ-ওপিঠ ভাবতে ভাবতেই দীর্ঘ ছাব্বিশটি বছর পার করে দিয়েছি কখনো রাতের মাতাল সমীরণে, কখনো রাতের নিস্তব্ধতায় আবার কখনো রাতের জ্যোৎস্না -পরীর নিমন্ত্রণে জেগে থাকে আমার দুটি বিক্ষুব্ধ চোখ এই আমি,জেগে আছি ঐ দূর পৃথিবীর পথ চেয়ে।
এই আমি ও জীবনের- জন্মবিলাপ, জন্মপাপ, জন্মবিলাস, জন্ম-টান তোমার প্রতি যোগ বিয়োগের সন্নিকটে আমি আমার রাজ্যের সবকটি দ্বার খুলে রাখি প্রহরী বিহীন কেননা-আমি জেগে থাকি,আমাকে জেগে থাকতে হয়। কিংকর্তব্যবিমূঢ় পিতা ও সংসারের টানা পোড়েন নিয়ে ভাবতে হয়।
তাদের মুখে একটু হাসি দেখলে শঙ্খ রাতের পাখিরা আমাকে আপন মনে গান শুনিয়ে ঘুম পাড়ায়, ‘হে বৎস,এবার একটু ঘুমাও-তোমার রাজ্যের আজ আমরা প্রহরী। তবুও ছুটে চলা,তবুও জেগে থাকা তুমি যদি আস আবার রাতের কামনায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Abdul Mannan
বেশ সুন্দর একটি কবিতা । ভালো লেগেছে...
আমন্ত্রণ রইল
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।