মনে নেই ঠিক কবে যেন নবজাতক রুপে, এই জগতে আমার আগমন। নব দৃষ্টি মেলে চারিধারে তাকালাম, পাশেই মা বসা। একটাই শুধু পরিচিত মুখ মনে হল! আর বাকী সবকিছু কেমন যেন অপরিচিত! সব কিছুকেই নতুন মনে হল! সবাই বলে কী যেন নতুন আর নতুন! সবাই খেলে কী এক নতুন খেলা! যত খেলে আর আমি যত দেখি, ততই সীমাহীন নতুনত্ব!
মা'র কাছে গেলাম, যেটা পরিচিত মুখ মনে হয়! ঐ একটাই মুখ শুধু চেনা চেনা লাগে! কিছু বলতে চাই মা'কে, প্রথম ভাষা পেলাম "মা"। তারপর একদিন আধো বোলে ডেকে উঠলাম "মা"! মা আনন্দ পেল, কোলে তুলে আদর করে চুমু দিল গালে। মনে হল এ যেন কী! ভিন্ন রুপে নতুন কিছু! পরে মনে হল এত মায়ের পরশ! আদর, সোহাগ, স্নেহ আর ভালবাসা। দুনিয়ার শ্রেষ্ঠ পাওয়া, সীমাহীন অনুভূতিতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর
মা'র কাছে গেলাম, যেটা পরিচিত মুখ মনে হয়!
ঐ একটাই মুখ শুধু চেনা চেনা লাগে!
কিছু বলতে চাই মা'কে, প্রথম ভাষা পেলাম "মা"।
মন ছুঁয়ে গেল । খুব সুন্দর । আমার পাতায় আমন্ত্রণ ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।