প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
শঙ্খিনী চন্দ্রভান কোন এক রাতে
রাত (মে ২০১৪)
জোহরা উম্মে হাসান
মোট ভোট
৩৭
প্রাপ্ত পয়েন্ট
৪.৭
২৩
৬
১৫
আকাশের বুকে জলতরঙ্গ প্রস্ফুটিত পারিজাত
প্রসূন সারি সারি ! চিন্ময় হীরক দ্যুতি নীলাঞ্জনা মাটির বুকে
পাখীরা ঘুম ঘুম নিজ গেহে , ক্লান্ত পথিক গেয়ে যায় গান সর্বভুক অন্ধকার
নির্জন পথে , শূন্য প্রান্তর আর পাহাড়তলি
বাতাস উতলা বড় , গলে গলে পড়ে লাজহীনা মৈনী নদী আর নারীর মতো
ভাট ফুল পলাসের গায়ে বারেবার !
লাবণ্য প্রভা অচেনা রমণীর মতো ধার ধারেনা সে ফুরিয়ে যাবার
অথবা দহন ফাল্গুন আগমনী দিনের । আলোময় তবুও অন্ধকার
রাশভারী সূর্য নয় তবুও সোনাভান হয় নীলাভ চন্দ্র সুন্দরী কতবার
চাঁদের বুড়ী কাটে সুতো চরকায়, সেই ফাঁকে
প্রেম ফেরী করে ফেরে কৌমুদী চাঁদ রাতে বিরাতের কোন অবসরে !
অশথ গাছের তলায় সূর্য মাথে কানামাছি কানামাছি খেলা
উসখুস দামাল ছেলের দল , শ্রান্ত গেহ কোণে এক্ষণে
ভ্রমর ফুলের কানে কানে বলেছিল কি কথা, মনে নেই কারো
তিতির শালিক ডানায় ডানায় ভালবাসা মেলে ধরে গেছে বানপ্রস্থে
হেথায় গুন গুন গায় গান পুচ্ছ নাচা বাল্মীকি জোনাকির দল
চাঁদ শাখে প্রেম মেলে ধরে রাত জাগানিয়া পাখী
কঙ্কণ হাত বারনারী , বারবধূ !
জানালা গলিয়ে চাঁদ উঁকি দেয় এলোমেলো বাসকের গায়
দেয়ালে টিকটিকি ছায়া , কখনও তাঁর , যাকে হারিয়েছে সেই বাসন্তী নারী
কোনকালে ! এখন কেবলি সে অন্যের ! তবু রাত খোঁজে ফেরে তাঁকে
দীর্ঘজীবী ঠোটেঁ রাখে ঠোঁট আলোকিত পদ্ম বুকে , অলিক কল্পনা তবু
তবু ভালবাসা , তবু জেগে ওঠে শঙ্খিনী চন্দ্রভান কোন এক রাতে !
৬
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
ফয়জুল মহী
সহজ,সরল, সুন্দর ও সাবলীল লেখনী।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জানুয়ারী, ২০২০
সাদিয়া সুলতানা
অনেক অভিনন্দন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ জুলাই, ২০১৪
জোহরা উম্মে হাসান
Thanks a lot Sadia.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ জুলাই, ২০১৪
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
অভিনন্দন আপু।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জুলাই, ২০১৪
জোহরা উম্মে হাসান
Thanks a lot .
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জুলাই, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু
অনেক অভিনন্দন ও শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জুন, ২০১৪
জোহরা উম্মে হাসান
Many many thanks.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জুলাই, ২০১৪
বশির আহমেদ
জটিল ভাবনার কবিতা ্ উপমা ব্যবহারে কবিতাকে করেছে সুসংহত ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ মে, ২০১৪
কবীর হুমায়ূন
শব্দের কারুকাজে মুগ্ধ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ মে, ২০১৪
মামুন ম. আজিজ
অনেক গভীরের কবিতা। দারুন দারুন
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ মে, ২০১৪
আখতারুজ্জামান সোহাগ
অনবদ্য কবিতা। বিশেষ করে ভালো লেগেছে শব্দচয়ন। ভালো থাকবেন, শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ মে, ২০১৪
মিলন বনিক
সুন্দর ভাবনার অসাধারণ ফসল....অনেক অনেক ভালো লাগা....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ মে, ২০১৪
সকাল রয়
অনবদ্য কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ মে, ২০১৪
আরো মন্তব্য দেখুন (
২৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১০ ফেব্রুয়ারী - ২০১৪
গল্প/কবিতা: ১৬ টি
সমন্বিত স্কোর
৪.৭
বিচারক স্কোরঃ ২.৬৮ / ৭.০
পাঠক স্কোরঃ ২.০২ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী