অন্য দেশে ব্যস্ত কোলাহলে হাজার মানুষের ভিড়ে ছিলাম আমি তোমা থেকে অনেক অনেক দূরে দূর এক ভিন্ন জনপদ- মহাসাগরের তীরে
হঠাৎ করেই একদিন খবর এলো ইথারে ইথারে তুমি নেই ইহলোকে- ভাসিয়ে আমাদের দুঃখের সাগরে কিংকর্তব্যবিমূঢ় আমি এক পলকের তরে
জানি- মানুষ চিরদিন থাকে না বেঁচে এ পৃথিবীর পরে চলে যেতে হয় অচিনপুরে- অনন্তলোকের ওপারে যেখানে শুধু আত্মারা চিরকাল বিধাতার খোঁজ করে
প্রকৃতির নিয়মেই চলে গেছো তুমি- জন্মদাতা আমার তবু কেনো জানি হৃদয়ের ধমনিতে বাজে চির হাহাকার আবার সাধ জাগে মনে তোমার চিরসান্নিধ্য পাবার
হে আমার জন্মদাতা পিতা! জানি তুমি আর কখনো আসবে না মাথায় হাত বুলিয়ে দু'দণ্ড শান্তির কথা কখনো আর বলবে না তবুও তোমার মহান বাণী, স্নেহ-শাসন কোনোদিন আমি ভুলবো না
পঁচিশ নভেম্বর এলেই তুমি যেনো হৃদয়ের আরশিতে ভেসে ওঠো অমলিন কারণ- এদিনটা যে আমার প্রিয় জন্মদাতা তোমাকে হারানোর দিন।
রচনাকাল: ২৫ নভেম্বর, ২০১০ খ্রিঃ
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা
আপনাদের মিস করি। আমি এখন একটি পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে গত মাস থেকে কাজ করছি বলে অফিসের কাজে সারাদিন কেটে যায়। নেটে বসতে পারি না। আপনাদের প্রতি শুভ কামনা। ইনশাল্লাহ॥ আবার একদিন সরব হবো।
আহমেদ সাবের
কর্মব্যস্ত বলে আপনাকে আজকাল নিয়মিত পাওয়া যায়না। যারা প্রবাসী, তাদের অনেকেই প্রিয়জনের মৃত্যুর সময় পাশে থাকতে পারেন না। আপনার ব্যক্তিগত মর্মবেদনা আমাদের সাথে ভাগ করে নেবার জন্য ধন্যবাদ। শুভকামনা থাকল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।