তুমি এক প্রচণ্ড মায়াবী নীল সাগরের অথৈ জল, নদীর স্রোত তুমি সাদা মেঘের এক অসম্ভব ভাললাগা। আমি বিশ্বাসী, আমার এ নিস্পাপ প্রাণ অনিদ্রায় কাতর, অপেক্ষমান, পিপাসিত। তুমি বৃষ্টিতে ভেজা এক নতুন সুগন্ধি রজনীগন্ধা। আমি সাহসী, আমার এ চাওয়া ধরণীর এক অকৃত্রিম প্রকাশ। তুমি রোদেলা দুপুরের ক্লান্ত দেহ কম্পিত অধরে তুমি মাতাল আমি যুদ্ধফেরত অনড় এক বীর। নিরিবিলি সন্ধ্যায় আকাশের বুকে, তুমি এক সন্ধ্যাতারা যা আমার অনেক ভাললাগে তুমি সাহিত্যের এক অপঠিত অধ্যায়। আমি ধ্যানরত, বিশ্বাস কর ভালবাসি শুধু তোমায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।