এই যে আমার দীর্ঘশ্বাস রাত হয়ে জাগছে জাগবে জানিনা আরও কত কাল.মৌসুমী বায়ু বলে গেছে আনবে তোমার খোঁজ,হয়তো কাটবে তখন এই নিরুদ্দেশের অকাল.রাত-তারা তোলপাড় করেছে আকাশ,মেঘেরাও ছুটোছুটি করেছে নীল আকাশ জুড়ে তবু বসে অভিমানের চাদর মুরে?
দশমীতে উড়িয়েছি নীলকন্ঠ পাখি কোজাগরি সন্ধায় উঠোনেতে লক্ষীর পায়ের চাপ আঁকি তোমাকে মনে রেখে কালেন্ডারের তারিখ পাল্টানো,ডায়েরি ভরা কবিতা লেখা সব তোমার জন্য এসব তুমি বুঝলে দীর্ঘশ্বাস ধন্য.
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।