প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
প্রেমের অধিকারবলে
ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)
ডি মুন
১১
৩
৩৮৪
প্রেমের অধিকারবলে আমি প্রায়শই ভুলে যাই যে তুমি একা নও।
তোমারও ঘর আছে,
আছে ঘরভর্তি মানুষ।
সেখানে মমতা আছে, আছে দায়িত্ব-কর্তব্যের ভাগাভাগি।
প্রেমের অধিকারবলে আমি প্রায়শই ভুলে যাই যে তোমারও কাজ থাকে।
উনুনে হাড়ি চাপাতে হয়,
থালাবাসন ধুয়েমুছে রাখতে হয় পরিপাটি।
তোমাকেও খাবার সাজাতে হয় টেবিলে;
কখনোবা প্লেট নিয়ে নিজেও খেতে বসে যাও।
প্রেমের অধিকারবলে আমি প্রায়শই ভুলে যাই যে,
তুমি মানবীয় সীমাবদ্ধতার উর্ধ্বে নও।
ভালোমন্দ মেশানো তোমাতে।
প্রেমের অধিকারবলে প্রায়শই এমন অজস্র ভুল করি।
তোমাকে একক অধিকারে সবটুকু পেতে চাই।
প্রেমে, আকাঙখায় ও অভিমানে অন্ধ হয়ে যাই
অন্ধ প্রেমিক আমি_ শুধু ভালোবাসি তোমায়।
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মাসুম বাদল
ভালো লাগল আপনার কবিতা ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ দিন আগে
সূর্য N/A
জাগতিক সব কিছুর ভাগ হলে বা দিলেও এই একটা জায়গায় সব সময় কাছে পাবার আকুতি চিরন্তন। বেশ ভালো লাগলো কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
আমির ইশতিয়াক
আপনার গল্প প্রথম পড়লাম। মন কেড়ে নিলেন। শুভ কামনা রইল। আমার গল্প/কবিতা পড়ার আহবান রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
ডি মুন
ধন্যবাদ :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
ওয়াহিদ মামুন লাভলু
তোমাকে একক অধিকারে সবটুকু পেতে চাই। প্রেমে, আকাঙখায় ও অভিমানে অন্ধ হয়ে যাই অন্ধ প্রেমিক আমি_ শুধু ভালোবাসি তোমায়। চমৎকার কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
ডি মুন
ধন্যবাদ :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
শফিক আলম
প্রেমের অধিকারবলে আমি প্রায়শই ভুলে যাই যে, তুমি মানবীয় সীমাবদ্ধতার উর্ধ্বে নও।.......ভাল লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
ডি মুন
পড়ার জন্য ধন্যবাদ :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
জসীম উদ্দীন মুহম্মদ
প্রেমে, আকাঙখায় ও অভিমানে অন্ধ হয়ে যাই অন্ধ প্রেমিক আমি_ শুধু ভালোবাসি তোমায়। --------- প্রেম তো আসলেই অন্ধ ! অন্ধ প্রেমেই সুখ । বাছ বিচার করে আসলেই প্রেম হয় না ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ দিন আগে
ডি মুন
প্রেম তো আসলেই অন্ধ ! অন্ধ প্রেমেই সুখ । বাছ বিচার করে আসলেই প্রেম হয় না । ... খুব সুন্দর বলেছেন
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
ওসমান সজীব
চমৎকার কবিতা ভাল লেগেছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
ডি মুন
অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
F.I. JEWEL N/A
# প্রেমের অধিকার----আবেগ আর আকাংখার তীব্র অনুভুতিময় এ কবিতাটি দারুন হয়েছে ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
ডি মুন
শুভেচ্ছা জানবেন :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
ক্যায়স
অনেক ভালো লিখেছেন, শুভেচ্ছা জানবেন...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
ডি মুন
শুভকামনা আপনাকেও
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
প্রেমের অধিকারবলে প্রায়শই এমন অজস্র ভুল করি। তোমাকে একক অধিকারে সবটুকু পেতে চাই। প্রেমে, আকাঙখায় ও অভিমানে অন্ধ হয়ে যাই অন্ধ প্রেমিক আমি_ শুধু ভালোবাসি তোমায়। --------------------------------- সুভ কামনা , প্রিও কবি ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ দিন আগে
ডি মুন
নিরন্তর শুভেচ্ছা আপনাকে :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৩ জানুয়ারী - ২০১৪
গল্প/কবিতা: ২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী