প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
হৃদয়ের মানদণ্ড
ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)
হাবিবুর রহমান সুজন
১২
৩
৪১২
হৃদয়ের মানদণ্ডে আসীন শিখরে
পুজো করি নিত্য সদা শুধু তোমারেই
কম্পনে ক্ষিপ্র চিত্ত ক্ষণিক ভুলি যেই
পুষেছি বরমাল্য দিয়ে হৃদয়ে ভরে
সিন্ধু সম রেখেছি ধরে মণি আঁকড়ে
নিদ্রায় সরব তুমি নিঃশ্বাসে মিশেই
শাশ্বত ভাবনা চির তোমাকে ঘিরেই
প্রসন্ন সুবাসে তৃপ্ত অবিরল স্মরে
বিরল সস্নেহ দৃষ্টি কি ফেলেছ কভু?
নাকি সচ্ছিদ্র অনুরাগ যাও এড়িয়ে?
মেলো গো ক্ষণিক কৃপাভরা দৃষ্টি নেত্র
কেমন লিখেছি বিগলিত প্রেমপত্র!
কর অস্থির নয় যাও চিত্ত জুড়িয়ে
জেনে রেখ প্রতিকূলেও অম্লান তবু।
মিলবিন্যাসঃ কখখককখখক গঙচচগ
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মামুন ম. আজিজ
একটা অতীত ছন্দবোধ একটা গভীরতা....কিছুটা বঞ্চিত আধুনকিতা..তবুও বেশ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ ঘণ্টা আগে
ওয়াহিদ মামুন লাভলু
চমৎকার কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ ফেব্রুয়ারী, ২০১৪
তানি হক
চমৎকার কবিতাটি ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ ফেব্রুয়ারী, ২০১৪
মিলন বনিক
ভালো লাগলো...সুন্দর কবিতা...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ ফেব্রুয়ারী, ২০১৪
তাপসকিরণ রায়
সুন্দর,ভাবনাময় কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ ফেব্রুয়ারী, ২০১৪
মোঃ মহিউদ্দীন সান্তু
কবিতায় ভালোলাগা, অসাধারন লিখেছেন। শুভকামনা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ ফেব্রুয়ারী, ২০১৪
ওসমান সজীব
খুব সুন্দর কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ ফেব্রুয়ারী, ২০১৪
Kala Manik
কবিতা ভাল লেগেছে ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ফেব্রুয়ারী, ২০১৪
F.I. JEWEL N/A
# অনেক সুন্দর কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ফেব্রুয়ারী, ২০১৪
জসীম উদ্দীন মুহম্মদ
হাবিব ভাই , এখানেও আপনাকে পেয়ে খুব ভাল লাগলো ------- । চমৎকার লিখেছেন । ভোট দিয়ে গেলাম । ভাল থাকবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ ফেব্রুয়ারী, ২০১৪
আরো মন্তব্য দেখুন (
১২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২০ জানুয়ারী - ২০১৪
গল্প/কবিতা: ১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী