কখনো কোন মুহূ্র্ত যদি করে যায় তোমায় ক্ষত-বিক্ষত কখনো কোন কথায় হও যদি তুমি নিভৃতে চূ্র্ণ-বিচূর্ণ কখনো বা যদি সত্য-অসত্য,জাত্য-ব্রাত্য করে সদা বিব্রত আর শত উপচারেও যদি হৃদয়ের ক্ষত না হয় পূর্ণ তখনো তুমি নির্দ্বিধায় মেনে নিও না সেই নির্ঝঞ্জাট হার জীবনে হরেক জন,হরেক বসন্ত এক হয় না দৃশ্যতঃ ঘটে যায় কত অঘটন,ঘিরে আসে বারবার অন্ধকার তবুও জীবন থেমে থাকে না,চলা হয় না বন্ধ তার তপ্ত রোদে বা স্নিগ্ধ ছায়ায়,ছুটতেই হয় গন্তব্যের টানে হও ক্লিষ্ট,ক্ষত-বিক্ষত,বইতেই হয় জীবনের ভার ভুলে যাও সবকষ্ট, যা রেখেছে বেঁধে তোমায় পশ্চাৎটানে সময় মুছে দেবে ক্ষত তোমার, ছুটো এবার নবসন্ধানে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
কখনো বা যদি সত্য-অসত্য,জাত্য-ব্রাত্য করে সদা বিব্রত
আর শত উপচারেও যদি হৃদয়ের ক্ষত না হয় পূর্ণ
তখনো তুমি নির্দ্বিধায় মেনে নিও না সেই নির্ঝঞ্জাট হার
মূল্যবান কথামালা। খুব ভালো লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।