কালের মীমাংসা

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

শাহীদ
  • ১৪
  • ১৮০
আর যদি কোন দিন না ফিরি তোমাদের মাঝে
ঘটিয়ে তোমাদের সব বিরক্তির অবসান
যদি হয়ে যাই নিরুদ্দেশ; প্রতি সকাল সাঁঝে
আর যদি দেখা না হয়,তো করো না অভিমান,
করো না দুঃখ অযথা এ পান্থের কথা ভেবে
পথের মোড়ে হঠাৎ হয়ে গিয়েছিল সাক্ষাৎ

তারপর

হেঁটেছি কিছু পথ মিলিয়ে পায়ে-পা হাতে-হাত

তবে আজ

কলের মীমাংসা আমাদের মেনে নিতে হবে

সময়

আজ আমাদের দাঁড় করিয়েছে ত্রিমুখী মোড়ে
সঙ্গে ছিলাম বহুকাল, বহুপথ, বহুবাঁক
দাও বিদায় এবার,মোর নামে এসেছে ডাক

নশ্বর

দেহ গেলেও মন রবে তোমাদের মাঝে পড়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোজাম্মেল কবির চমৎকার লাগলো আপনার প্রথম প্রকাশ...
ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
মিলন বনিক অনেক সুন্দর ভাবের প্রকাশ...ভালো লাগলো....
ক্যায়স দারুন কবিতা... ভালো থাকবেন কবি...
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) হারিয়ে খুঁজি সে ভালবাসার মানে ,মহৎ সে ভালবাসার মহিমা
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) দারুণ কবিতা । পড়তে গিয়ে বেশ আবেগ ভর করলো মনে......
সকাল রয় কবিতায় স্পেসিং গুলো কমিয়ে দিলে দুর্দান্ত কবিতা হবে।
ওয়াহিদ মামুন লাভলু হৃদয়ের সুন্দর কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ধন্যবাদ। শ্রদ্ধা রইল আপনার প্রতিও......................
দীপঙ্কর বেরা খুব সুন্দর । প্রেম ।

১৩ জানুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী