দুই চাঁদের এই কেমন আড়ি

জাহাঙ্গীর অরুণ
২৩ এপ্রিল,২০১৩

দুই চাঁদের এই কেমন আড়ি
পূর্ণিমাতে আসোনা তুমি আমার বাড়ি।

ধূলার চাঁদকে দূরে ঠেলে
ফুলের চাঁদ দেখবো দু'চোখ মেলে।।
তখন অন্ধকারে তুমি পথ দাওনা পাড়ি।

এবার গন্ধরাজে কলি করেছে
থোকায় থোকায় হাসনাহেনা ধরেছে।।
ফুলের গন্ধে বন্ধু তুমি এসো এই পথ ধরি।
২৩/৪/১৩, ঢাকা

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক সুন্দর কবিতা ...
জাহাঙ্গীর অরুণ Amader gram er barite ekta hasnohena'r gass silo.. ahare ki shundor tar gondho !!! thanks

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

এপ্রিল ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i