কবি

swapon
৩০ জুলাই,২০২১
ভাষা জ্ঞানহীন একজন আমি নেই ছন্দ-তাল-লয়- হতে চাই এক মস্ত কবি ! তা কি হয়? হয় না। শুকনো গরু-চরা নদীর কাছে চাইলে জল- মিটবে কি তৃঞ্ষা? এটা একেবারে নয় কি ব্যর্থ মনোরথ? ফলহীন বৃক্ষ কোত্থেকে দিবে ফল? তবে- ফলবিযুক্ত গাছেও তো নীড়হারা পাখি বাঁধে স্বপ্নের ঠিকানা পথহারা পথিক আশ্রয়টুকু খুঁজে পায়, শুকনো চরেও গরুরা দৌড়ায় মহানন্দে রোদেরা সৌরশক্তিতে খেলা করে দিনময়, তাই যদি হয় তবে আমি মস্ত কবি না হতে পারলেও হতে চাই অন্তত অর্ধেক কবি (!)
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

জানুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i