বাস্তব স্বপ্ন
ইউনুস সামাদ
আমার স্বপ্ন সংখ্যা, ডিসেম্বর ২০১৬
মাতৃভূমি শত্রুমুক্ত হলো ঠিকই কিন্তু মাকে মুক্ত রাখতে পারলামনা শত্রুদের কবল থেকে। দেশের সম্ভ্রম রক্ষা হলো। দেশের বুকে পতপত করে উড়লো লাল-সবুজের পতাকা। কিন্তু সম্ভ্রম রক্ষা হলোনা স্ত্রী, বোনের। তাদের শরীরের পতাকা লুটিয়ে পড়ল তাদের দেহ থেকে এই বাংলার শ্যামল মাটিতে।