দুপুর
হাইউল তানজীব রূপক
প্রশ্ন সংখ্যা, ডিসেম্বর ২০১৭
কাঠফাটা রোদ মাথায় নিয়ে বাসের জন্য অপেক্ষা করছে সফিক।গতকালের ধোয়া আয়রন করা অ্যাশ কালারের শার্টটা বুক আর পিঠের দিক দিয়ে ভিজে সপ সপ করছে।সফিকের মনে হচ্ছে সূর্যটা আকাশে নয় ঠিক ওর ঘাড়ের পেছনে।এইবার গ্রীষ্মের শুরুতেই এই গরম না জানি সামনে কি হবে! গরমটা কেমন জানি ভ্যাঁপসা টাইপ,খুবই অস্বস্তিকর।দুইটা কোচিং এ ক্লাস নেয় সফিক।