মীনা ও ন্যাড়া ভূত
জসিম উদ্দিন জয়
শীত / ঠাণ্ডা সংখ্যা, ডিসেম্বর ২০১৫
ন্যাড়া ভূত ঃ হাউ মাউ করে হুংকার দিয়ে উঠলো। এই বেয়াদব মেয়ে এত বেশী জানতে চাও কেন? দেখছো না আমি ন্যাড়া ভূত। ঐ যে লতাপাতা ঘেরা ভাঙ্গা পুরাতন মাটির ঘরটি সেখানেই আমি থাকি। যেখান থেকে নিবু নিবু নীল বাতির আলো দেখা যাচ্ছে সেই আলোটিই আমাকে বাঁচিয়ে রেখেছে। ঐ যে বাড়ীটি, ঐ বাড়ীর ২০০ গজ এর মধ্যেই আমার আনাগোনা।