ভালোবাসা আবহমান
সিদ্ধার্থ দত্ত
নগ্নতা সংখ্যা, মে ২০১৭
অফিস ফাঁকা হয়ে গেলেও শমিতা যায় নি। হাতের কাজ পুরো না করে ওঠেই বা কি করে।বসের যা মেজাজ!কম্পিউটারের স্ক্রিনটার দিকে তাকিয়ে সময় ভুলে গেছে!- কী গো শমিতাদি,বাড়ি যাবে না? অফিস তো ফাঁকা হয়ে গেল! চলো,বাড়ি চ,আমি তোমাকে লিফট দিয়ে দিচ্ছি।