টেলিফোনে বিয়ে
সালমান আজিজ
একটি বিয়ে সংখ্যা, আগষ্ট ২০১৯
বেলা তখন তিনটার কাছাকাছি!বাবার সঙ্গে মাত্রই দুপুরের খাবার খেতে বসেছি। দ্বিতীয় গাল ভাত মুখে দেবার ঠিক সেই মূহুর্তেই কে যেন সজোরে আমাদের বাড়ির মেইন গেট ঝাকাচ্ছে অমনিই প্লেটের মাখানো ভাত রেখে এঁটো হাতে দরজা খুলতে চলে গেলাম।"কে?"