শুধু এক কাপ স্পর্শ চাই
সৈনিক তাপস
ভালোবাসার গল্প সংখ্যা, ফেব্রুয়ারী ২০২০
রাত্রি দ্বি-প্রহর। ডেকে ডেকে ঝিঝিরা ক্লান্ত।
থেকে থেকে থেমে যাচ্ছে সময়ও, যা প্রচন্ড শীত। যতদূর অনুভব হয় কেবলই নিস্তব্ধ।
এসময়েই প্রচণ্ড আবেগ অবশ করে ফেলছে সব। ঠান্ডা হাওয়ায় কেঁপে কেঁপে ওঠে দৈববাণী,
এক কাপ স্পর্শ পেলে বাঁচা যেত এবারের মত।