চোখে আমার তৃষ্ণা
অণু অনু
ঐশ্বরিক সংখ্যা, মার্চ ২০১৭
পৃথিলা যখন ওর বাবা-মায়ের দোহাই দিয়ে আমাদের চার বছরের সম্পর্ক ভেঙে দিয়ে ওর বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করলো আমার সব শেষ হয়ে গেলো। প্রথমটাতে কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম ,মনে হতো বুঝি দুঃস্বপ্ন দেখছি এখনই ঘুম ভেঙে যাবে। কিন্তু বেশকিছু দিন কেটে যাবার পরও যখন ঘুম ভাঙলো না ,তখন মনে হতো আমি মরে যাবো।