জীবন নদীর মত বহমান
মোঃ নুরেআলম সিদ্দিকী
রমণী সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৮
ইরা তার নিস্ফ্রভ দু’টি চোখে একটানা অনেক্ষণ ধরে আকাশের দিকে চেয়ে আছে। আমি একটু দূর থেকে তাকে অনুসরণ করছি। একটু কাছাকাছি যেতে দেখি তার দু’চোখের জলে মুখ ভিজে গেছে। যেন এই আকাশের বুকে লুকিয়ে আছে ইরার একমুঠো স্বস্থি। আমি ডাক দিলাম, ইরা তুমি কাঁদছো কেন? ইরা চোখের পানি মুছে বলল, না তো! এই যে, এখনও তো তোমার মুখ ভেজা দেখা যাচ্ছে!!