অবহেলিত
এহতেশামুল হক
অবহেলা সংখ্যা, এপ্রিল ২০১৭
অবহেলায় ধুকে ধুকে মরে জাতির সহস্র কোটি সন্তান
হাটে ঘাটে মাঠে রাজপথে আর ফুটপাতে
ওরা মুখ গুজে মুখ বুঝে পড়ে থাকে অবহেলায়
ওরা বয়স্ক, ওরা শিশু, ওরা রোগাক্রান্ত, ওরা মাদকাসক্ত
ওদের ভিতর আরো আছে স্বামী পরিত্যক্ত অবলা নারী