বর্ষা তোমার জন্য
মোরশেদুল kabir
বর্ষা সংখ্যা, আগষ্ট ২০১১
বষর্া তোমার জন্য
আজ বের হতে পারি নাই
কাঁধে ঝুলাতে পারবো না ব্যাগ
শহরের অলিতে গলিতে ডার্সবিনে
খুজঁতে পারবো না জীবিকার উপকরণ।
জগৎ সংসারে আমি আর মা
থাকি ছোট এক কুঁেড় ঘরে।
বষর্া তোমার জন্য
ঘুমাতে পারি নাই সাড়ারাত
টিনের ছিদ্র দিয়ে তোামর আর্ভিবাব
তোমায় রম্নখতে মা ছেলে গেছে সাড়ারাত।
বষর্া তোমার জন্য
আমরা উপবাস।
বষর্া তুমি নও বিলাস
নও পুকুরে খেলা করা রাজহাঁস
নও তুমি ভুনা খিচুরী গরম্ন মাংস স্বাদ
নও তুমি অট্টলিকার জানালার
পাশে বসে কাব্য বিলাস
তুমি আমার জন্য অভিশাপ।