শৈত্য দিনের কাব্য
রেজওয়ানা আলী তনিমা
শীত / ঠাণ্ডা সংখ্যা, ডিসেম্বর ২০১৫
গাছের সারিতে খেজুরের মধু, প্রকৃতির দান অমিত,
রাস্তার ধারে চায়ের আসরে -
একটু গলা খুসখুস, খোনা স্বাদ, একটা লালনীল মাফলার,
একটু গরম আদা চা , একটু গরম কিছু পেয়ালার ভার।
উদোল পথশিশু ভবঘুরেদের আগুণে কাঠকুটোয় ফোটে শব্দ
দেহউত্তাপ রেখে শীতকে কোনমতে করে দিতে হবে জব্দ।