সকল শিশুর জন্য
কাজী প্রিয়াংকা সিলমী
শিশু সংখ্যা, সেপ্টেম্বর ২০১৯
দিনের এই সময়টা কেজো মানুষেরা ক্লান্ত হয়ে যায়। আমার সে সমস্যা নেই- এ সময়টা আমার সবচেয়ে পছন্দ। চারিদিকে বেশ শান্তি শান্তি ভাব। দুপুরের খাবার পর আম্মা বিছানায় শুয়ে ভাতঘুম দিচ্ছেন, আপার অফিস থেকে ফেরত আসতে এখনও অনেক দেরী। টিউটর আসার আগে ফারাহ তার হোমওয়ার্ক দ্রুত শেষ করার চেষ্টা করছে -- প্রতিদিন বকা খাওয়ার পরও মেয়েটা সময়ের পড়া সময়ে করে রাখে না। মাত্র দশ বছর বয়সেই সে মহা ফাঁকিবাজ হয়ে গেছে, পড়াশুনায় মন নেই। জমিলাবুয়াও নিজ মনে নিঃশব্দে রাতের খাবারের কাটাকুটো সেরে রাখছে।