একটি শীতের রাত
মারুফ ইসলাম
আঁধার সংখ্যা, অক্টোবর ২০১৭
বলা নেই কওয়া নেই রাত্রির এই দুই প্রহরে হঠাৎ আমার মেসে বিটলুর আবির্ভাব! কিছু বুঝে ওঠার আগেই লাল লাল চোখে সমুদ্রের ঢেউ তুলে বিটলু বলল, মেয়েরা শরীর বিক্রি করতে পারে, ছেলেরা কেন পারে না? ছেলেদের শরীরের কি কোনো দাম নেই?