Amar Priyo Bondhura (Golpo)
মারুফ আহমেদ অন্তর
আমার প্রিয়ো বন্ধু সংখ্যা, আগষ্ট ২০১৫
ফেসবুককে বিশেষভাবে ধন্যবাদ; অনেক হারানো বন্ধুদের আমি ফিরে পেয়েছি ফেসবুকে। এখনো কলেজ ও ভার্সিটি লাইফের প্রায় ৫০ জন বন্ধুর সাথে ফেসবুকে নিয়মিত যোগাযোগ হয়। ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ দুটি আলাদা জগৎ। ব্যস্তময় এ জীবনে সময় কোথায় আমাদের খোঁজ-খবর রাখার? যার যার নিজ ভুবনে সবাই অমরা খুব ব্যস্ত। জীবনে কিছু কিছু সময় আসে নিজের জগৎ থেকে বের হয়ে মুক্ত মনে, প্রাণ খুলে বন্ধুদের সাথে মিশতে ইচ্ছে করে, সুখ-দুঃখের অনুভুতি শেয়ার করতে ইচ্ছা হয়। আমার সকল বন্ধু যাদের নাম এসেছে এখানে হয়তো স্মৃতিতে অনেকের নাম মনেও পরছেনা, সবাইকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। বন্ধুরা তোমাদের কথা আজো মনে পরে; তাইতো বিজ্ঞাপনের ভাষায় বলতে হয়..........বন্ধুরা থাকলে জিতবে সবাই; আসলেই বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল!!!!