আমার মতোই
সুব্রত সামন্ত
আমার আমি সংখ্যা, অক্টোবর ২০১৬
এখানে সবাই—আমার মতোই
প্রজ্বলিত স্বার্থপর।
মাইনে নিয়ে, বাগান পরিচর্যার ভরপুর দায়িত্বে থেকে
ফুল চুরি করে তাঁরা কেবলই রহস্য হন।
ঠাণ্ডা মাথায়, পরের অকল্যাণ স্বার্থকভাবে কামনা করে ;
আমার মতোই তাঁরা শুধু ভরিয়ে তোলেন
তাঁরা তাঁদের প্রতিটা বিষন্ন একাকী অবসর।