দ্বৈত
Ahad Adnan
ভ্যালেন্টাইন সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৯
আমরা তখন কাটাকুটি করে ছিঁড়ে যাওয়া শেষ দুই কাগজের ঘুড়ি,
আমরা তখন স্বপ্নে সাজাই ছোট ঘর, ভুলভালে ভরা দুই হাজার কুড়ি।
আমরা তখন আজিজের ছাদে দেখা রমনায় নামা কুয়াশা ভোরের ভাপ,
আমরা তখন ফাল্গুনে হঠাৎ বঙ্গপোসাগরে ধেয়ে আসা প্রেমের নিম্নচাপ।