শেষ বিকেলের মেয়ে
তানজির হোসেন পলাশ
বাবা - আমার শ্রেষ্ঠ বন্ধু সংখ্যা, জুন ২০১৬
বিকেল তিনটা। চৈত্র মাস বলেই হয়ত রোদ্রের প্রখরতা বিলীন হয়নি। সরু রাস্তা। লোকজন নেই বললেই চলে। অবশ্য দু-চার জন বখাটে ছেলে তার ব্যতিক্রম। ওদের কাছে রোদ-বৃষ্টি একই কথা। আর সকাল-দুপুর-সন্ধ্যার পার্থক্য তো মাতৃগর্ভ থেকেই ভুলে গেছে।