হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে…….
আদিব নাবিল
প্রিয়ার চাহনি সংখ্যা, মে ২০১২
কমলা রঙের সকাল….হলুদ দুপুর….সবুজ বিকেল….ধুসর সন্ধ্যে…..এরপর দিন গড়িয়ে কুচকুচে কালো রাত। অর্থহীন সময়গুলোকে বর্ণময় করে তোলা। ঠুক ঠুক ঠুক…..কাজ চলছে। মাঝে মাঝে টুকুর টাকুর কথা। জামার হাতায় ঘাম মোছা। সাদা কিংবা হালকা রংয়ের শার্টে কালসিটা।