অবিভাজ্য কষ্টেরা
সাদিয়া সুলতানা
মাঝ রাত সংখ্যা, সেপ্টেম্বর ২০১৮
তাহলে এখনই ধরে হাসপাতালে নিয়ে যাবো, গলায় নল ঢুকিয়ে ওরা ওষুধ বের করবে। তুমি কী চাও আস্থা ঘুম ভেঙে এসব দেখুক। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু।
আরে কিছু হবে না আমার। বেশি ওষুধ খাইনি। চারটা কী পাঁচটা খেয়েছি।
যে কয়টাই খাও। এখনই বমি করো। চলো, বাথরুমে চলো।
আমি হাসি। ক্ষ্যাপাটে হাসি।
ভয় পেয়েছো?