একটা স্লিপিং পিলহীন রাত
বিজয় আহমেদ
ঘৃণা সংখ্যা, সেপ্টেম্বর ২০১৬
রাতটা নির্ঘুম-
বাহিরে ঝিরিঝিরি বৃষ্টির আন্দোলন বইছে।
জানালার কার্নিশে নেই কোনো পর্দার আঁচর।
অন্তরীক্ষ থেকে আঁছড়ে পরা আলোকঝটা
জানালার ভাঙা কাঁচ বেয়ে গৃহের অন্দরে
লুটাতেই আঁধারে মলীন হয়ে যাচ্ছে।
থেকে থেকেই জ্বলে উঠছে ঘরের পুর্বদিকে
থাকা বিদ্যুৎ সাশ্রয়ী বাতিটা।