অপরূপ বাংলাদেশ
Hatim Al Amin Chowdhury
বাংলাদেশ সংখ্যা, ডিসেম্বর ২০১৯
প্রকৃতির স্নিগ্ধ পরশ,
করেছে এই ধরণীকে সরস।
সেই প্রকৃতির অপরূপ ছোঁয়ায়,
মাধুর্যের মধুময় আভায়,
কতোইনা রূপে সজ্জিত মোদের এই বাংলাদেশ।
মনোমুগ্ধকর তাহার শৃঙ্গার ,সত্যই অনিমেষ।
ছয়টি ঋতুর আগমন,
করে তুলে সেই রূপকে অশেষ মনোরম।