কিছুই কি নেই বাকি !
রিয়াদ হায়দার
গভীরতা সংখ্যা, সেপ্টেম্বর ২০১৫
আমার একটা মাঝরাতে গল্প করার তুমি চাই,
সকাল বেলা বাসি মুখের একটা আলসে তুমি চাই,
যার কাছে বলতে পারবো,বাবা,আমার মন ভালো নেই,
বৃষ্টি পাঠাও,
যার আদরে ভরসা পাবো,যার চাঁদরে মুখ লুকাবো,
এমন একটা তুমি চাই,