মা ও মাতৃভূমি
সাইফুল সজীব
মা সংখ্যা, মে ২০১৯
সকাল ১০ টা বাজে। প্রচন্ড জ্যামের মধ্যে গাড়িটা থেমে আছে। গাড়ির ভিতরে ড্রাইভার রফিক আর বৃদ্ধ আবু তাহের সরকার। তাহের সরকারের বয়স ৭০ হবে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং হালকা বাতাস বইছে। আবু তাহের সরকার গাড়ির গ্লাসটা একটু নামালো, আর রফিককে অনুরোধ করে বললো, "বাবা, এসিটা কষ্ট করে একটু বন্ধ করে দিবেন"।