অতন্দ্রীয়
ফাহমিদা বারী
ঐশ্বরিক সংখ্যা, মার্চ ২০১৭
অবিরাম কেঁদে চলেছে সদ্য ভূমিষ্ঠ নবজাতকটি। কেবিনে বসে থাকা প্রতিটি শোককাতর মানুষের মুখ কষ্ট আর উৎকণ্ঠায় বিবর্ণ। কেউ থামাতে পারছে না তাকে। জন্ম মুহুর্তেই তার সাথে ঘটে যাওয়া নির্মম দূর্ঘটনায় সে সর্বশক্তি জড়ো করে প্রতিবাদ জানিয়ে চলেছে ঈশ্বরকে।