চেতনা
একজন পথিক
স্বাধীনতা সংখ্যা, মার্চ ২০২০
মঞ্জু মুখের পেশী শক্ত করে এতক্ষন সব দেখছিলো। এবার একটা বড় বাশের লাঠি নিয়ে লাফ দিয়ে দোকান থেকে নেমে এলো। মঞ্জুকে দেখে মনে হলো একটা লুকানো অঙ্গার হঠাৎ যেন হাওয়া পেয়ে দাউদাউ করে জ্বলে উঠলো। পাকা যোদ্ধার মত লাঠি ঘোরাতে ঘোরাতে মঞ্জু যুবকদের উদ্দেশ্যে হুংকার ছাড়লো, তোরা যাবি না এই বাঁশ তোগার মাথায় ভাঙবো?