অস্পষ্ট অনুভূতি
A. H. Akash
প্রেম সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৭
ল্যাম্পপোষ্টের নীচে বসে কাঁদছে ৯ বছরের মনিজা।মুখে হাত দিয়ে, চাঁপাকান্না!বলটা গড়িয়ে গড়িয়ে মনিজার পায়ের কাছে এসে ঠেকলো। দূর থেকে বলটা দেয়ার জন্য মনিজাকে ডাকলো রনি, কিন্তুু রনির কথা যেন কানেই বাজছে না মনিজার।-- কিরে মনিজা, তরে না ডাকতাছি?