তবুও বসন্ত এসেছিলো
Salma Siddika
ফাল্গুন সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৬
দীপ্তিময় হলুদে ছাওয়া হিজল গাছটার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মতি। গাছটার যেনো প্রাণ আছে, ফুলের সোন্দর্য দিয়ে নিজের অস্তিত্ব জানিয়ে দিচ্ছে। মতি চায়ের কাপে ছোট ছোট চুমুক দিয়ে গাছটার দিকেই তাকিয়ে থাকে। তার কোনো তাড়া নেই, অঢেল সময় নিয়ে চা খেতে পারে।