আজ বৃষ্টি ভেজা দিনে, কিছু অতীত পড়লো মনে
Muhammadullah Bin Mostofa
বৃষ্টি ও প্রেম সংখ্যা, অক্টোবর ২০২২
সেদিনের ঝড়ের মতো, পৃথিবীতে মনে হয় আর কোনো ঝড় হয়নি।
সেদিনের আঘাতের মতো, আর কোনো আঘাত বোধহয় কেউ কখনো সয়নি।
সেদিন জোরে জোরে শব্দ করে ডেকে ছিলো আসমান,
সে ডাক শুনে হচ্ছিল মনে, ফেটে যাবে আসমান, থাকবে আর ভাসমান।