স্মৃতি ফেরা
হারুন-অর-রশিদ
বৃষ্টি ও প্রেম সংখ্যা, সেপ্টেম্বর ২০২০
কেয়া, কেয়া আমি এসে গেছি।
: পলাশ ভাই আপনি।
: লেখা, আমার কেয়া কোথায়?
: লেখা নেই।
: নেই মানে?
: কেয়া মারা গেছে। কাঁদবেন না পলাশ ভা্ইয়া। আপনাকে যেদিন ওরা মেরে রক্তাক্ত করে এসে বলল, পলাশকে মেরে ফেলেছি সেই দিন থেকে কেয়া নাওয়া খাওয়া বাদ দিয়ে দেয়। শুধুই আপনার নাম জবতে থাকে।