সে কে ?
সাদিক ইসলাম
প্রশ্ন সংখ্যা, ডিসেম্বর ২০১৭
ফাতিহুল সাহেব এই কলেজটিতে নতুন এসেছেন কয়েকমাস হলো; মফস্বলের কলেজ চারদিকে নানা রকমের গাছগাছালিপূর্ণ আর সবুজে সবুজে ছাওয়া টিলাময় এই ছোট্ট উপজেলা শহরে যেখানে বিকলের পরই সন্ধ্যা আর রাত একসাথে নামে। গাছের ফাঁকে বাড়িঘরগুলোকে সাগরের মাঝে দ্বীপের মতো মনে হয়।