তবুও তুমি রয়ে গেলে অধরা
সাইয়িদ রফিকুল হক
কি যেন একটা সংখ্যা, জানুয়ারী ২০১৭
তোমায় দেখে কী এক নেশায় ছেড়ে ছিলাম নিজের স্বজন,
তোমার মুখের মায়ার পড়ে ভুলে ছিলাম আত্মীয়তার বন্ধন!
সারাটি দিন দেখতাম শুধু তোমার মুখে জমেছে আজ কত মায়া ,
ভালোবাসার মগ্ন নেশায় দেখিনি তাই প্রিয়মুখে আর কারও ছায়া।