ভালবাসা এখানে অস্পৃশ্য
Supti Biswas
ভালোবাসার গল্প সংখ্যা, ফেব্রুয়ারী ২০২০
চিন্ময়দের পাড়াতে নতুন এসেছে মেয়েটা। চিন্ময়দের দুইটা বাড়ি পরেই ওই মেয়েটা উঠলো তার পরিবারের সাথে, দোতলাতে। কি যেন বদলির চাকরি করে মেয়েটার বাবা, মেয়েটা পড়ে ক্লাস সিক্সে, নাম কানন, আর ওর নাকি। ফুলগাছের খুব শখ - এসব কিছুই চিন্ময় শুনলো ওর ছোট বোনের কাছে, যে কিনা নতুন আসা মেয়েটার বান্ধবী হয়ে গিয়েছে ইতিমধ্যে।