দুরন্ত বিচরণ
শাফায়াত আহমাদ
১লা (পহেলা )বৈশাখ সংখ্যা, এপ্রিল ২০১৯
স্নিগ্ধ উষার রক্তিম লাল আভা ক্ষনিক বাদে আত্মপ্রকাশ করবে। সুবহে সাদিক চলমান। মসজিদ থেকে বের হয়নি ধর্মপ্রাণ নামাজীরা। ঘুম ভাঙলো আমার। দিনের শুরুতে উঠতে পেরে সৃষ্টিকর্তার শুকরিয়া সহ নামাজ আদায় করে উঠতে না উঠতেই জুবায়ের এসে হাজির।