আঁধার দিনের কথা
সাইফুল বাতেন টিটো
আঁধার সংখ্যা, অক্টোবর ২০১৭
সেই গলাকাটা জঙ্গলের কাছাকাছি গিয়ে আমি ওর বই আমার স্কুল ব্যাগে ভরে নিতাম। পালা করে একদিন ও ব্যাগ নিত একদিন আমি। ঐ রাস্তাটা পার হওয়ার সময় ও শক্ত করে আমার জামা খামচে ধরত। আমার যে কি ভালো লাগত তা বলে বোঝানো মুসকিল।