প্রকৃতির আলিঙ্গনে স্নিগ্ধ হোক প্রেম!
নাসরিন চৌধুরী
প্রেম সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৭
নীল জোছনার দহনে পুড়েছিল সেদিন এই আবেগী নদী
চন্দ্রাহত হয়ে তুমি মুখ গুঁজেছিলে আমার খোলাচুলে
সতেজ দ্বিধায় আন্দোলিত হয়েছিল আমার বুকের জমিন
সাদা মেঘের পাপড়ি মেখে পেখম মেলেছিল সবুজ প্রেম
আহা আমার সেই প্রেম!