বৈকল্পিক
আসলাম হোসেন সজল
বৈজ্ঞানিক কল্পকাহিনী সংখ্যা, নভেম্বর ২০১৭
মাঝে মাঝে এমন সব জায়গায় এমন সব মানুষের সাথে দেখা হয় যে অবাক হওয়া ছাড়া উপায় থাকে না। চারুকলার পাশে দেখা আরাতের সাথে, যার কিনা ছবি বা শিল্প-সাহিত্যের প্রতি কোন কালেই আগ্রহ ছিল বলে আমার জানা নেই। তার হাতে দেখলাম একটি প্যাকেট। বাইরে থেকে বুঝা যাচ্ছে না ভিতরে কি আছে।