অন্ধ ডায়েরী
H.M. Naem Faisal
অন্ধ সংখ্যা, মার্চ ২০১৮
একবার এক অন্ধের বাড়ি কাটানো জীবনের শ্রেষ্ঠ রাতটার কথা আজো ভুলতে পারিনি, আর কোনদিন পারবো বলেও মনে হয় না। কোন অন্ধের বাড়ি রাত কাটিয়ে তার আহামরি কোন খাতির আপ্যায়নে প্রীত হয়ে এ কথা বলছি তা কিন্তু নয়, বরং তার পিছনে প্রীত হবার মত বিশেষ একটি কারণও ছিল।