চিন্তা
Nagib Faiyas
বৈজ্ঞানিক কল্পকাহিনী সংখ্যা, নভেম্বর ২০১৭
কম্পিউটারের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে আবির। কিছু একটা মনে করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বেশকিছুদিন ধরে তার এই সমস্যা হচ্ছে। খুব গুরুত্বর্পূণ সময়ে সে দরকারি জিনিসগুলো ভুলে যাচ্ছে। যেমন সে এই মুহূর্তে নিরাপত্তাজনিত সবচেয়ে গুরত্বর্পূণ কোডটি মনে করতে পারছে না।